ভালুকায় বিস্ফোরণে ৪ শিক্ষার্থীর মৃত্যুতে কুয়েটে ৩ দিনের শোক

খুলনা প্রতিনিধি
৩০ মার্চ ২০১৮, ২৩:৩২আপডেট : ৩০ মার্চ ২০১৮, ২৩:৩২

ভালুকায় বিস্ফোরণে ৪ শিক্ষার্থীর মৃত্যুতে কুয়েটে ৩ দিনের শোক ময়মনসিংহের ভালুকার মাস্টারবাড়ি এলাকার একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মেধাবী চার শিক্ষার্থীর মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচি পালন করবে বিশ্ববিদ্যালয়টি। এর ফলে শনি থেকে সোমবার (৩১ মার্চ-২ এপ্রিল) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর শুক্রবার (৩০ মার্চ) এক শোক বিবৃতিতে শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে তিনি তিন দিনের উল্লেখিত কর্মসূচিও ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ২৪ মার্চ মধ্যরাতে ময়মনসিংহের ভালুকার মাস্টারবাড়ি এলাকার ছয় তলা একটি বাড়ির তৃতীয় তলায় রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ চার শিক্ষার্থীর মধ্যে ঘটনাস্থলেই নিহত হন তৌহিদ। বাকি তিন জন শাহীন, হাফিজ ও দীপ্তকে আশঙ্কাজনক অবস্থায় পরদিন ভোরে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানিয়েছিলেন, শাহীনের শরীরের ৮৩ শতাংশ, হাফিজের ৫৪ শতাংশ ও দীপ্ত সরকারের ৫৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবারই শ্বাসনালী পুড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ২৮ মার্চ রাতে মো. শাহীন মিয়া, ২৯ মার্চ রাতে মো. হাফিজুর রহমান এবং ৩০ মার্চ সকালে দিপ্ত সরকারের মৃত্যু হয়।

সঠিক কারণ উদঘটানের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, বিসিএসআইআর এর বিশেষজ্ঞ কর্মকর্তা এবং এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমন্বয়ে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ইতোমধ্যে তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের