কেসিসি নির্বাচন: মনোনয়নপত্র নিলেন বিএনপির মঞ্জু

খুলনা প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৮, ১৫:৫৮আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ১৬:৩৫

নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি করপোরেশন নির্বাচনে (কেসিসি) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। মঙ্গলবার (১০ এপ্রিল) দুপুরে তার পক্ষ থেকে মহানগর বিএনপি নেতারা রিটার্নিং অফিসার ইউনুস আলীর কাছ থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

কেসিসি নির্বাচনের রিটার্নিং অফিসার ইউনুস আলী জানান, ‘দুপুরের দিকে বিএনপি নেতারা তার দফতর থেকে মঞ্জুর নামে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে কেসিসি নির্বাচনে মেয়র পদে ৭টি মনোনয়নপত্র দেওয়া হয়েছে।’

খুলনা মহানগর বিএনপির সহ-দফতর সম্পাদক সামসুজ্জামান চঞ্চল বলেন, ‘মঙ্গলবার দুপুরে মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নামে কেসিসি নির্বাচনের জন্য মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহের সময় মহানগর বিএনপি নেতা শেখ মোশাররফ হোসেন, স. ম. আব্দুর রহমান, আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, সিরাজুল হক নান্নু, ইকবাল হোসেন খোকন, মুজিবুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের