বর্ষবরণে সাতক্ষীরার আশাশুনিতে ঘোড়দৌড় প্রতিযোগিতা

সাতক্ষীরা প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৮, ০৭:৪১আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ০৯:৩২

সাতক্ষীরার আশাশুনিতে ঘোড়দৌড় প্রতিযোগিতা বাংলা নতুন বছরকে বরণ করে নিতে বিভিন্ন আয়োজনের অংশ হিসেবে সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুরে অনুষ্ঠিত হয়েছে ঘোড়দৌড় প্রতিযোগিতা। রবিবার (১৫ এপ্রিল) সকালে ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতার আয়োজন করে খাজরা ইউনিয়ন পরিষদ।
প্রতিযোগিতায় সাতক্ষীরা, যশোর, খুলনাসহ বিভিন্ন এলাকার ১০টি ঘোড়া অংশ নেয়। প্রায় এক কিলোমিটার মাঠ পাড়ি দিয়ে পয়েন্টভিত্তিক এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা গ্রামের হাজী আব্দুল ওহবের পাগলা ঘোড়া। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে যশোর জেলার পরিতোষের বঙ্গবীর ঘোড়া, তৃতীয় হয়েছে খুলনা জেলার কয়রার ইব্রাহিম গাজীর হারানো মানিক ঘোড়া। বিজয়ী ঘোড়ার মালিকদের যথাক্রমে ৭ হাজার, ৫ হাজার ও ৪ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়।
প্রতিযোগিতায় অংশ নেওয়া একটি ঘোড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম শাহানেওয়াজ ডালিম, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, ইউপি সদস্য হোসেন আলী, অনুপ সানা প্রমুখ।
ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখার জন্য সাতক্ষীরাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষের সমাগম ঘটে।
আরও পড়ুন- 
চিলমারীতে শতবর্ষী কূপ দখল করে মক্তব নির্মাণ!

রাজশাহীতে রাজস্ব হালখাতায় আদায় ৩ কোটি ৮৩ লাখ টাকা

/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী