খুলনায় ৭৭ মণ পুশ চিংড়ি জব্দ, দুই ফিশারিজকে লাখ টাকা জরিমানা

খুলনা প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৮, ১৯:৫৬আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ২০:০১

৭৭ মণ পুশ চিংড়ি জব্দ খুলনার রূপসা সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৭৭ মণ (৩ হাজার ৪০ কেজি) পুশ চিংড়ি জব্দ করা হয়েছে। রবিবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে কোস্টগার্ড মোংলা জোনের রূপসা স্টেশন কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন। এ সময় জব্দকৃত চিংড়ির বাজার মূল্য প্রায় ৩৭ লাখ টাকা। চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ২টি ফিশারিজের কর্তৃপক্ষকে জরিমানা করা হয়।

কোস্টগার্ড মোংলা জোনের সহকারী পরিচালক (গোয়েন্দা) লে. কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ সোমবার এক প্রেস বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ মার্চ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীন সিজি স্টেশন রূপসা একটি অভিযান পরিচালনা করে। অভিযানে খানজাহান আলী সেতু সংলগ্ন এলাকা থেকে প্রায় ৩ হাজার ৮০ কেজি পুশ চিংড়ি জব্দ করা হয়। জব্দকৃত পুশ চিংড়ির আনুমানিক বাজার মূল্য ছত্রিশ লাখ ছিয়ানব্বই হাজার টাকা। স্থানীয় মৎস্য মাননিয়ন্ত্রণ কর্তৃপক্ষের উপস্থিতিতে পুশকৃত চিংড়িগুলোকে ধ্বংস করা হয়। এই ঘটনায় মনোরা ফিশারি ও আসমা ফিশারি কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক