‘উট পাখি’র ৭৫টি বাচ্চা জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৮, ১৮:৫৩আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ১৯:৩৭

জব্দ পাখির বাচ্চা ভারত থেকে আসার পথে সাতক্ষীরা সীমান্তে ৭৫টি উট পাখির বাচ্চা ও ৩৫৮ গ্রাম সোনার গহনা জব্দ করেছে বিজিবি। তবে বাচ্চাগুলো উট পাখির নাকি ইমু পাখির—তা নিশ্চিত করতে পারেনি বিজিবি।

শনিবার (২১ এপ্রিল) সকালে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ও পদ্ম শাখরা সীমান্ত থেকে এগুলো জব্দ করা হয়।

জব্দ সোনার গহনার মধ্যে রয়েছে ১১টি চেইন, ১১টি নাকফুল ও ৭৭টি আংটি। ৭৫টি পাখির মধ্যে ৭টি মারা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বিজিবি অধিনায়ক।

সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোররাতে সদর উপজেলার পদ্মশাখরা সীমান্ত থেকে পাখির ৭৫টি বাচ্চা ও সকালে কুশখালী থেকে বেশ কিছু সোনার গহনা জব্দ করা হয়। বাচ্চাগুলো প্রাণিসম্পদ অফিসে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তারা বলছেন এগুলো উটপাখির বাচ্চা। পাখিগুলোর প্রতিটির বাজার মূল্য ১ লাখ টাকা করে। ৭৫টি পাখির মূল্য ৭৫ লাখ টাকা।’

জব্দ সোনার গহনা অধিনায়ক সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আরও বলেন, ‘বিষয়টি নিশ্চিত হতে আমরা পাখির ছবি তুলে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের একজন প্রাণি বিশেষজ্ঞের কাছে পাঠিয়েছিলাম। তিনি বলেছেন এগুলো ইমু পাখির বাচ্চা। এছাড়া ৩৫৮ গ্রাম সোনার গহনার আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ টাকা।’ 

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম