শ্রমিকদের দাবির প্রতি পূর্ণ সমর্থন খালেকের, খাল অবৈধ দখলমুক্ত করবেন মঞ্জু

খুলনা প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৮, ২০:৩৮আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ২০:৪২

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তালুকদার আব্দুল খালেকের গণসংযোগ শ্রমজীবী মানুষের কল্যাণে যা কিছু করা প্রয়োজন তাই করা হবে, এমন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তালুকদার আব্দুল খালেক। একইসঙ্গে তিনি বকেয়া বেতন-ভাতাসহ শ্রমিকের ন্যায্য সব দাবির প্রতি তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। অপরদিকে দখল হয়ে যাওয়া খালসমূহ দখলমুক্ত করে এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে নগরীর জলাবদ্ধতা দূর করার অঙ্গীকার করলেন কেসিসি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। জনসাধারণের চলাচলের সুবিধার্থে ফুটপাতগুলো দখলমুক্ত করার পাশাপাশি হকারদের লাইসেন্স প্রদান এবং সপ্তাহে এক একদিন একটি করে সড়ক হকারদের ব্যবসার জন্য উন্মুক্ত করে দেওয়ার কথাও জানালেন তিনি।

শনিবার (২৮ এপ্রিল) নির্বাচনি প্রচারণাকালে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী এসব অঙ্গীকার করেন। খারিশপুরে তালুকদার আব্দুল খালেক ও বৈকালী এলাকায় নজরুল ইসলাম মঞ্জু বক্তব্য রাখেন।

আওয়ামী লীগ মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক শনিবার সকাল ৮টায় খালিশপুর থানার ১০নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় আওয়ামী লীগ মেয়র প্রার্থী নির্বাচিত হলে খুলনা মহানগরীর জলাবদ্ধতা নিরসন ও মাদকমুক্ত একটি আধুনিক পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।তিনি খুলনার উন্নয়ন ও শ্রমিকের স্বার্থে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নির্বাচনের সমন্বয়কারী এস এম কামাল হোসেন, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলামসহ নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এর আগে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত ফারুক সী ফুডের ম্যানেজার ওয়াহিদুজ্জামান দুলুর লবণচরা এলাকার বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। সকাল সাড়ে ১০টায় তিনি নগরীর শহীদ হাদিস পার্কে সুজন আয়োজিত জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি অনুষ্ঠানে অংশ নেন।

বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর গণসংযোগ বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু শনিবার সকাল ও দুপুরে দুই দফায় নগরীর বৈকালী মোড়-বাজার এলাকা এবং পরে হাদিস পার্ক, ডাকবাংলো, ফেরিঘাট, খানজাহান আলী রোড, শান্তিধাম, সিমেট্রি রোড, পিকচার প্যালেস মোড় এলাকায় গণসংযোগ করেন। সকাল ৯টায় বৈকালী বাজারে গণসংযোগকালে উপস্থিত ছিলেন লতিফুর রহমান লাবু, বজলার রহমান, সিরাজুল ইসলাম, স ম আব্দুর রহমান, জাহিদুল ইসলাম, ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম প্রমুখ। দুপুর সাড়ে ১২টায় প্রাণকেন্দ্রে গণসংযোগকালে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি লতিফুর রহমান লাবু, বিএনপি নেতা সাহারুজ্জামান মোর্ত্তজা, বজলার রহমান, সিরাজুল ইসলাম, জামায়াতের শাহ আলম, বিজেপির সিরাজউদ্দিন সেন্টু, বিএনপি নেতা ফখরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম প্রমুখ। ধানের শীষ প্রতীকের পক্ষে মহানগরীর ২২ নম্বর ওয়ার্ড নতুন বাজার চরে শনিবার সকাল থেকে গণসংযোগ করেছেন পিরোজপুর জেলা বিএনপির নেতারা।

পাইকগাছা উপজেলা বিএনপির একটি সাংগঠনিক টিম নগরীর ৩১ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও ধানের শীষের লিফলেট বিতরণ করেছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের