মাদকমুক্ত নগরী চান খালেক, চাঁদাবাজ দমনে আগ্রহী মঞ্জু

খুলনা প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৮, ২০:৫১আপডেট : ৩০ এপ্রিল ২০১৮, ২১:০৫

খুলনা সিটি করপোরেশন নির্বাচন

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ তালুকদার আব্দুল খালেক বলেন, ‘আমি নির্বাচিত হলে মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে। জলাবদ্ধতা নিরসন, মশা নিধন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নতি করা হবে। সিটি কর্পোরেশন হবে জবাবদিহিমূলক স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত একটি প্রতিষ্ঠান।’

অন্যদিকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ‘চাঁদাবাজদের বিরুদ্ধে আমার কঠোর অবস্থান থাকবে। ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা করতে দিতে হবে। কোনও ধরনের অনিয়ম সহ্য করা হবে না।’

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রবিবার সকালে ৩০নং ওয়ার্ডে গণসংযোগ ও একাধিক পথ সভায় মেয়র প্রার্থী আলহাজ তালুকদার আব্দুল খালেক ও ২০ নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে নজরুল ইসলাম মঞ্জু এ সব কথা বলেন।

সকালে গণসংযোগকালে খালেক নগরীর সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের মা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন। এ সময় তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। ১০ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ ও স্নাতক পর্যন্ত বিনা বেতনে অধ্যয়নের সুযোগ করে দিয়েছেন। সরকারের এই অগ্রযাত্রাকে এগিয়ে নিতে কেসিসি নির্বাচনে নৌকা প্রতীককে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। এসময় সমাবেশে অংশ নেওয়া মায়েরা হাত নেড়ে তাদের সম্মতি জানান। বিকালে তিনি নগরীর মডেল মাধ্যমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা সভা, ৩০নং ওয়ার্ডে অবশিষ্ট অংশে গণসংযোগ ও ৩১নং ওয়ার্ডে গণসংযোগ করবেন।

সকাল ১০টায় ফেরীঘাট মোড় থেকে গণসংযোগ শুরু করেন ধানের শীষ প্রতীকের প্রার্থী। গণসংযোগকালে দেবেন বাবু রোড, শেখপাড়া মেইন রোড, সঙ্গীতা হল সংলগ্ন মার্কেট, শেখপাড়া লোহাপট্টি, শেখপাড়া পাকা বাজার-কাঁচা বাজার এলাকার সব ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ি, চলাচলরত যানবাহন ও যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত নজরুল ইসলাম মঞ্জু নগরীর গল্লামারী, অগ্রণী ব্যাংক কলোনী ও কাঁচা বাজারে ব্যাপক গণসংযোগ করেন। শত শত মানুষ তার ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসেন এবং করমর্দন করে সমর্থন ব্যক্ত করেন। এদিকে পিরোজপুরের নাজিরপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সভাপতি মো. নজরুল ইসলাম খান ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন। মহানগরী ৩০ নং ওয়ার্ড এলাকায় বসবাসরত পিরোজপুরের বাসিন্দাদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। এদিকে নগরীর ২৩ ও ২৭ নং ওয়ার্ডে রবিবার দিনভর ব্যাপক গণসংযোগ করেছেন পাইকগাছা থানা বিএনপির নেতার।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের