ঘূর্ণিঝড় আইলা: ৯ বছরেও স্বাভাবিক হয়নি উপকূলের জনপদ

মো. আসাদুজ্জামান সরদার, সাতক্ষীরা
২৫ মে ২০১৮, ১১:৪০আপডেট : ২৫ মে ২০১৮, ১১:৪৭

ঘূর্ণিঝড় আইলা: ৯ বছরেও স্বাভাবিক হয়নি উপকূলের জনপদ আজ ২৫ মে শুক্রবার। সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের উপকূলীয় জনপদের মানুষের কাছে আজকের এই দিনটি ভয়ঙ্কর ও বেদনাদায়ক। ২০০৯ সালের এই দিনে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আইলার তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় দক্ষিণ অঞ্চলের বিস্তীর্ণ জনপদ। এক এক করে ৯ বছর পার হলেও এখনও স্বাভাবিক হয়নি উপকূলের জনপদ। এসব এলাকায় এখনও মেলে না সুপেয় পানি, বাড়েনি সাইক্লোন শেল্টার, মেরামত করা হয়নি ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ। তাই এখনও দুর্যোগ ঝুঁকিতে রয়েছেন এখানকার মানুষ।
২০০৯ সালের ২৫ মে ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় আইলা। লণ্ডভণ্ড করে দেয় এ অঞ্চলের হাজার হাজার বসত-ভিটা, আবাদি জমি। সরকারি হিসেবে, এতে প্রাণ যায় ৩৩২ জনের।
ঘূর্ণিঝড় আইলা: ৯ বছরেও স্বাভাবিক হয়নি উপকূলের জনপদ এদিকে ঘুর্ণিঝড় আইলার ৯ বছর পার হলেও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নেওয়া হয়নি কার্যকর উদ্যোগ। নিরুপায় হয়ে এদের অনেকেই ছেড়েছেন ভিটে-মাটি। কেউ আবার মাথা গোজার ঠাঁই হিসেবে বেছে নিয়েছেন নদীর তীর কিংবা বেড়িবাঁধ।
গাবুরা ইউনিয়নের বাসিন্দা হাসান আলী গাজী বলেন, আইলার সময় সাগরের লবণ পানি এসে সমগ্র এলাকা ভাসিয়ে দেয়। এরপর থেকে সেখানে কৃষি ফসল উৎপন্ন হয় না, গাছ-গাছালি শূন্য হয়ে পড়া গোটা এলাকা মরুভূমির মতো পড়ে আছে। কাজের খোঁজে মানুষ প্রতিদিন প্রায় দেশের বিভিন্ন স্থানে যাওয়া অব্যাহত রেখেছে।
ঘূর্ণিঝড় আইলা: ৯ বছরেও স্বাভাবিক হয়নি উপকূলের জনপদ পদ্মপুকুর এলাকায় শিমুল জানান, আইলার নয়টি বছর পার হয়েছে। তারা এখনও ঘুরে দাঁড়াতে পারেননি। কর্মসংস্থান থেকে শুরু করে খাবার উপযোগী পানি এমনকি জ্বালানির সংকটে পড়ে তারা অনেক কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন।
গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, ‘পানি সংকট এবং কাজের অভাবে অনেক মানুষ এলাকা ছেড়েছে। ৭ কি. মি. উপকূল রক্ষা বাঁধসহ গোটা ইউনিয়নের রাস্তাঘাটের বেহাল দশা। আকাশে মেঘ হলে নির্ঘুম রাত কাটে উপকূলবাসীর।’ এসব বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের