যশোরের ‘মাদক ব্যবসায়ী’ খুলনায় বন্দুকযুদ্ধে নিহত

খুলনা প্রতিনিধি
২৭ মে ২০১৮, ১০:৩৭আপডেট : ২৭ মে ২০১৮, ১০:৪৭

বন্দুকযুদ্ধ যশোরের মাদক ব্যবসায়ী আবুল কালাম (৪০) খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর সিদ্দিকপাশা এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।   
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আনিসুর রহমান বলেন, কালামের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। অভিযানকালে ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, কালাম মাদকের পাইকারি বিক্রেতা ছিলেন। তার বাড়ি যশোরের অভয়নগর থানার ইছামতি গ্রামে।

তিনি আরও জানান,কালাম বারাকপুর গ্রামে তার ভগ্নিপতি আজাদের বাড়িতে আত্মগোপন করে ছিল। ১০০ পিস ইয়াবাসহ শনিবার তাকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী রাত পৌনে ৩টার দিকে দিঘলিয়া উপজেলার বারাকপুর নদীর খেয়াঘাট সংলগ্ন শ্মশান ঘাটে মাদক উদ্ধারে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে কালাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনাস্থল থেকে একটি শটগান, চারটি ককটেল, এক রাউন্ড রাইফেলের গুলি ও নম্বর প্লেটবিহীন একটি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। 

আরও পড়ুন:

সোনাইমুড়ীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা হাছান নিহত

মাদকবিরোধী অভিযানে টেকনাফের কাউন্সিলরসহ নিহত ১১

টেকনাফে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ ওয়ার্ড কাউন্সিলর একরাম নিহত

ময়মনসিংহে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

ঠাকুরগাঁওয়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

শৈলকুপায় গোলাগুলিতে অজ্ঞাত ‘মাদক ব্যবসায়ী’ নিহত, অস্ত্র-গুলি উদ্ধার

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম