মাগুরায় দুই পক্ষের সংঘর্ষে ১০টি বাড়ি ভাঙচুর, আহত ৫

মাগুরা প্রতিনিধি
২৭ মে ২০১৮, ১৯:৪৫আপডেট : ২৭ মে ২০১৮, ২০:০৭

প্রতিপক্ষের হামলায় বিধ্বস্ত ঘর

মাগুরা সদর উপজেলার রাউতড়া গ্রামে শনিবার রাতভর দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পাঁচ জন আহত এবং ১০-১২টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। আহতদের মধ্যে আশঙ্কাজন অবস্থায় দুই নারীকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে এলাকার মাতব্বর আকামত শেখ-সাত্তার বিশ্বাস এর সঙ্গে প্রতিপক্ষ শরিফুল-রৌফ এর বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে শনিবার বিকেলে ঘর তোলা নিয়ে আকামত-সাত্তার পক্ষের লোক আহম্মদের সঙ্গে শরিফুল-রৌফের সমর্থিত খিলাফত নামে এক ব্যক্তির নতুন করে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জের ধরে শনিবার রাত ১০টার দিকে রৌফ-শরিফুলের নেতৃত্বে শতাধিক ব্যক্তি আকামত-সাত্তারসহ তার সমর্থকদের ১০-১২টি বাড়িতে হামলা চালায়। এসময় তারা লাঠিশোঠা, ধারালো অস্ত্র ও ইট পাটকেল নিয়ে হামলা ও ভাঙচুর চালায়। রাতের আঁধারে অতর্কিত এ হামলায় পুরুষ সদস্যরা ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেলে হামলাকারীরা ব্যাপক লুটপাট চালায়। এ সময় তাদের হাতে চার নারীসহ ৫ জন আহত হয়। হামলায় আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুই নারীকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আকামত শেখ অভিযোগ করে বলেন, রৌফ-শরিফুল পার্শ্ববর্তী নন্দলালপুর গ্রাম থেকে শতাধিক অস্ত্রধারী লোক নিয়ে এসে রাতের আঁধারে তাদের বাড়ি ঘরে হামলা করেছে। তারা তার ঘরের ধান, চাল, আসবাবপত্র, ঘটিবাটি পর্যন্ত নিয়ে গেছে। তার পক্ষের একজনের একটি সিএনজিও ভাঙচুরসহ একটি পোট্রি ফার্ম থেকে শতাধিক মুরগি লুট করেছে।

ঘটনার পর থেকে শরিফুল ও রৌফ সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু তাদের মোবাইলফোন বন্ধ ছিল। তারা বাড়িতেও না থাকায় তাদের কোনও বক্তব্য পাওয়া যায়নি। 

পুলিশ জানায় দুই পক্ষের, অধিপত্য নিয়ে এ হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এসেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের