চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
৩০ মে ২০১৮, ১১:২১আপডেট : ৩০ মে ২০১৮, ১২:০২

বন্দুকযুদ্ধ চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তানজিল হোসেন (৪০) নামে এক ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছে। বুধবার (৩০ মে) ভারে চুয়াডাঙ্গা পৌর শহরের সাতগাড়ি নতুন পাড়ায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ ১টি শাটারগান, ৪ রাউন্ড গুলি ও ১ বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়। নিহত তানজিল সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের বাসিন্দা।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) আব্দুল খালেক ও ওসি (অপারেশন) আমির আব্বাস বাংলা ট্রিবিউনকে জানান, ‘বুধবার ভোরে তার নেতৃত্বে একদল পুলিশ শহরের সাতগাড়ি এলাকায় অভিযান শুরু করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। আধা ঘণ্টাব্যাপী এ বন্দুকযুদ্ধ চলার পরে তানজিল নিহত হয় এবং বাকিরা পালিয়ে যায়। বন্দুকযুদ্ধের সময় উপ-পরিদর্শক রবিউল হক ও কনস্টেবল আব্দুস সবুরও আহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে শাটারগান, গুলি ও ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।’
তারা আরও জানান, নিহত তানজিল এক ডজন মাদক মামলার আসামি। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের