হাবিবুন নাহার বিনাকে বাগেরহাট-৩ আসনে নির্বাচিত ঘোষণা

বাগেরহাট প্রতিনিধি
০৪ জুন ২০১৮, ১৭:২২আপডেট : ০৪ জুন ২০১৮, ১৭:৪২

হাবিবুন নাহার বিনা খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকের ছেড়ে দেওয়া বাগেরহাট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও মেয়রের স্ত্রী হাবিবুন নাহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার (৪ জুন) বেলা ১১টার দিকে তাকে এই আসনের সংসদ সদস্য ঘোষণা করেন রিটার্নিং অফিসার মো. নুরুজ্জামান তালুকদার।

রিটার্নিং অফিসার জানান, ‘বাগেরহাট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুন নাহারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে তার অফিসিয়াল কাগজ পাঠানো হয়েছে। একইসঙ্গে গেজেট প্রকাশের জন্য একটি কপি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।’

এই আসনে তালুকদার আব্দুল খালেক সংসদ সদস্য ছিলেন। খুলনা সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য তিনি স্পিকারের কাছে তার সংসদ সদস্য পদ থেকে অব্যাহতি নিয়েছিলেন। এরপর স্পিকার নির্বাচন কমিশনকে চিঠি দিলে ১০ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়। সেই শূন্য আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয় তালুকদার আব্দুল খালেকের স্ত্রী হাবিবুন নাহারকে।

এই আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চিত্রনায়ক শাকিল আহম্মেদও মনোনয়নপত্র কিনেছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে তিনি তার  মনোনয়নপত্র জমা দেননি।

আরও পড়ুন- বাগেরহাট-৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন হাবিবুন নাহার

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের