শার্শায় বিএনপির সাধারণ সম্পাদকসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

বেনাপোল প্রতিনিধি
০৪ জুলাই ২০১৮, ১৬:২৬আপডেট : ০৪ জুলাই ২০১৮, ১৬:২৬

মামলা নাশকতার অভিযোগে যশোরের শার্শায় বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান জহিরসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার (৩ জুলাই) সকালে এসআই রোকনুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন।

নাশকতা অভিযোগে দায়ের হওয়া মামলায় আসামিরা হলেন- শার্শা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবুল হাসান জহির, শার্শা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, সাকাওয়াত হোসেন, থানা ছাত্রদলের দফতর সম্পাদক ওয়াসি উদ্দিন, সিরাজুল ইসলাম, আব্দুল অহেদ, জনি ইসলাম, রুহুল আমিন, শহিদুল ইসলাম, রকি বিশ্বাস, সাইফুল ইসলাম সোহাগ, বাগআচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কবির হোসেন, সেলিম হোসেন আশা ও জামাল হোসেনসহ অনেকে।

এদিকে যশোরের শার্শায় কেন্দ্রীয় ঘোষিত যুবদলেরর বিক্ষোভ মিছিল করার সময় সোমবার (২ জুলাই) বিকাল ৫টার সময় শার্শার নাভারন বাজার থেকে ৩ যুবদল কর্মীকে আটক করে পুলিশ। তারা হলেন- মহির হোসেন, সাইফুল ইসলাম সুমন ও হুসাইন আহম্মদ। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৭ টি হাত বোমা ও কয়েকটি লাঠি উদ্ধারের কথা জানান।

শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) এম মশিউর রহমান বলেন, সোমবার বিকালে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশে বিএনপির নেতাকর্মীরা নাভারন বাজারে প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তিন যুবদলের কর্মীকে আটক করা হয়। এসময় বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৭টি হাত বোমা, কয়েকটি বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে এবং নাশকতামূলক কর্মকাণ্ড ও বোমা রাখার জন্য ১৮ জনের নামে মামলা করা হয়েছে।

আটক তিনজনকে বিকাল ৩টার সময় যশোর কোর্ট হেফাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের