বেনাপোলে হুন্ডির ১২ লাখ টাকাসহ দুই পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি
০৪ জুলাই ২০১৮, ১৬:৫২আপডেট : ০৪ জুলাই ২০১৮, ১৬:৫২

Atok2

বেনাপোল থেকে হুন্ডির ১২ লাখ টাকাসহ হাবিবুর রহমান (১৮) ও জনি মিয়া (১৯) নামে দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার (০৪ জুলাই) দুপুর ১২টার সময় বেনাপোলের পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি বিজিবি পোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক হাবিব পুটখালী গ্রামের মৃত সাবান এর ছেলে ও জনি একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

বিজিবি জানায়, গোপন সূত্রে জানতে পারি পুটখালী সীমান্ত থেকে দুই হুন্ডি পাচারকারী বিপুল পরিমাণ টাকা নিয়ে বেনাপোলের দিকে যাচ্ছে। এই সংবাদের ভিত্তিতে বেনাপোলের পুটখালী মসজিদ বাড়ি বিজিবি চেকপোস্ট পার হয়ে যাওয়ার সময় ওই দুইজনকে আটক করা হয়। পরে পুটখালী কোম্পানি সদরে নিয়ে তাদের শরীর তল্লাশি করে বাংলাদেশি ১২ লাখ টাকা পাওয়া যায়। এ সময় হাবিব ও জনিকে মানি লন্ডারিং আইনে আটক করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী কোম্পানি সদরের কমান্ডার সুবেদার ওমর ফারুক ১২ লাখ টাকাসহ হাবিব এবং জনি নামে দুই হুন্ডি পাচারকারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক হাবিব ও জনিকে উদ্ধারকৃত টাকাসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের