মালয়েশিয়ায় ৩০ তলা ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
২৪ জুলাই ২০১৮, ১৭:০৩আপডেট : ২৪ জুলাই ২০১৮, ১৭:০৩

রফিকুল ইসলাম মালয়েশিয়ায় ৩০ তলা ভবন থেকে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম রফিকুল ইসলাম (৪৫)। সোমবার (২৩ জুলাই) মালয়েশিয়ার বাংসার সাউথ নামক এলাকায় কাজ করার সময় অসাবধানতাবসত নিচে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। রফিকুল সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের পিছলাপোল গ্রামের মৃত বকুল সরদারের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের আর্থিক স্বচ্ছলতা আনার জন্য মালয়েশিয়ায় যায় রফিকুল। সেখানে কন্সট্রাকশন ফার্মে কাজ করতো সে। সোমবার কাজ করার সময় ৩০ তলা থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয় রফিকুল। রফিকুলের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ বলেন, বিষয়টি শুনে খোঁজ নেওয়ার চেষ্টা করছি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের