নড়াইলে আ.লীগের দু’গ্রুপের গোলাগুলিতে নিহত ১, আহত ১০

নড়াইল প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৮, ১৬:১৯আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ১৬:১৯

নড়াইল

নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কবির মণ্ডল (৪০) নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। জেলার কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে রবিবার সকালে এ ঘটনা ঘটে। এ সময় চারজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে। নড়াইলের পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতদের নড়াইল ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৫ রাউন্ড গুলিবর্ষণ করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচজনকে আটক করেছে।

নিহত কবির মণ্ডল রঘনাথপুর গ্রামের খালেক মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার (৫ আগস্ট) সকাল ৮টার দিকে ইনামুল হক এনাম মেম্বরের দলের লোকজনের সঙ্গে বখতিয়ার হোসেন সাবুর সমর্থকদের সংঘর্ষ শুরু হয়।সংঘর্ষ চলাকালে চারজন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের ১০ জন আহত হন। গুলিবিদ্ধ ও কোপে গুরুতর আহত কবির মণ্ডলকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সুজল কুমার বকসী তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিবাদমান দু’গ্রুপ মধ্যে ইনামুল হক এনাম রঘুনাথপুর গ্রামে নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে সমর্থন করে। অন্যদিকে প্রতিপক্ষ বখতিয়ার হোসেন সাবু নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুকে সমর্থন করে। 

সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন, রঘুনাথপুর গ্রামের হাছিব (২২), চঞ্চল (২৩) টুকু শেখ (৫০) ও নাজমুল মোল্যা (৫০)। এছাড়াও আহত হয়েছেন একই গ্রামের জুয়েল (২২), সাফায়েত (১৯), ইয়াদ আলী (১৮), শরিফুলসহ (৩৫)১০ জন। আহতদের নড়াইল ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শমসের আলী জানান, পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের