নিখোঁজের পাঁচদিন পর যশোরের যুবলীগ নেতার লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৮, ১২:১৪আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ১২:৪৮

নিখোঁজের পাঁচদিন পর যশোরের যুবলীগ নেতার লাশ উদ্ধার নিখোঁজের পাঁচদিন পর বাঘারপাড়ার যুবলীগ নেতা তরিকুল ইসলামের (২৮) লাশ নড়াইল থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ আগস্ট) সকালে নড়াইল সদরের সীতারামপুর ব্রিজের কাছ থেকে থেকে লাশটি উদ্ধার করা হয়। তরিকুল উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও জামদিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।

নড়াইল সদর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘তরিকুল নামে এক যুবকের লাশ উদ্ধার করে আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ যথাস্থানে হস্তান্তর করা হবে।’ নিহতের বাম কানের নিচে গোলাকার দাগ রয়েছে বলেও উল্লেখ করেন এ পুলিশ কর্মকর্তা।

তরিকুলের মা জাহানারা বেগম জানান, গত ৩ আগস্ট সন্ধ্যার দিকে বাঘারপাড়ার হাটখোলার দত্তরাস্তা এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার ছেলেকে আইনশঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য তুলে নিয়ে যায়। তবে বিষয়টি অস্বীকার করে তারা।
বাঘারপাড়া ও যশোর কোতোয়ালি থানাসহ সংশ্লিষ্ট বিভিন্ন অফিসে খোঁজ করেও তরিকুলের সন্ধান মেলেনি উল্লেখ করে জাহানারা বেগম বলেন, ‘আমি শুনেছি তারা আমার ছেলেকে গাড়িতে করে তুলে নিয়ে যায়। মা হিসেবে জানি, আমার ছেলে সন্ত্রাসী ছিল না। যতটুকু জানি, তার বিরুদ্ধে কোনও মামলাও নেই।’

জানতে চাইলে বাঘারপাড়া থানার ওসি মনিরুল আলম বলেন, ‘এ বিষয়ে বিস্তারিত কিছু জানি না। তবে তরিকুল নামে এক যুবকের লাশ উদ্ধারের খবর নড়াইল সদর থানার ওসি আমাকে জানিয়েছেন।’

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের