খুলনায় মেঘনা অয়েলের ডিপোতে আগুন, নিহত ২

খুলনা প্রতিনিধি
২০ আগস্ট ২০১৮, ১২:০৬আপডেট : ২০ আগস্ট ২০১৮, ১৩:৫৪

খুলনা

খুলনা মহানগরীর খালিশপুরে মেঘনা অয়েল কোম্পানিতে অগ্নিকাণ্ডে দুই জন নিহত হয়েছেন। অগ্নিদ্বগ্ধ হয়েছেন ৭ জন। সোমবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে ট্যাংকলরি কর্মী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খালিশপুর ও খুলনার পাঁচটি ইউনিট কাজ করে। তারা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মেঘনা অয়েল কোম্পানির ডিপো ইনচার্জ জিয়াউর রহমান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন নিহত হয়েছেন। অগ্নিদ্বগ্ধদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারফ হোসেন অগ্নিকাণ্ডের ঘটনা ও দুজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মেঘনা অয়েল কোম্পানি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্যাংকলরিতে তেল দেওয়ার সময় অপারেটিং নজেল হাত থেকে নিচে পড়ে যায়। এ সময় আগুনের সূত্রপাত হয়। পরে পুরো অপারেটিং শেডে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে কাশিপুর পদ্মা রোডের বাসিন্দা ট্যাংকলরিকর্মী মো. রাজু (২৫) ও মেঘনা অয়েলের মিটারম্যান মো. কামাল (৫০) নিহত হয়।  দ্বগ্ধ সাতজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দ্বগ্ধদের মধ্যে রয়েছে মোজাম্মেল হক (৩৫), আবদুল ওহাব (৪৫), আনোয়ার হোসেন (৪০), আনোয়ার হোসেন অনু (২৫), ইসমাইল হোসেন (৫৫), রুবেল মীর (২৬) ও মো. সুজন (২৫)। আশঙ্কাজনক অবস্থা হওয়ার কারণে শেষে তিন জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার সহকারী পরিচালক রেজাউল করিম জানান, বেলা পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণ করার পর ঘটনাস্থল থেকে অগ্নিদ্বগ্ধ দুজনের লাশ উদ্ধার করা হয়। আরও সাত জনকে অগ্নিদ্বগ্ধ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এনাম মুন্সি জানান, ডিপো থেকে ডিজেল ও অকটেন গাড়িতে তোলার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। তখন আগুনও ছড়িয়ে পড়ে।

/এমএফ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের