নড়াইলের কালিয়া উপজেলার আমতলা গ্রামে পুলিশের ওপর হামলা চালিয়ে লিকু শেখ (৩৫) নামে এক আসামি ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কালিয়া থানার কনস্টেবল শাহিনুর রহমান শাহীন আহত হয়েছেন। তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, রবিবার সকাল ৮টার দিকে কালিয়ার আমতলা গ্রামের দাঙ্গা-হাঙ্গামা মামলার আসামি লিকু শেখকে গ্রেফতার করতে তার বাড়িতে যায় পুলিশ। এ সময় লিকুকে গ্রেফতার করলে পরিবারের সদস্য ও স্বজনরা পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নেয়। একপর্যায়ে পুলিশ কনস্টেবল শাহীন আহত হন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শমসের আলী বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।







