সাতক্ষীরায় পৃথক অভিযানে অস্ত্রসহ জামায়াত-বিএনপির ৫ নেতাকর্মী গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩০

গ্রেফতার

সাতক্ষীরায় নাশকতার গোপন বৈঠককালে পৃথক অভিযান চালিয়ে জামায়াত ও বিএনপির পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি)পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের শ্যামনগরের বালিয়াপুর ও আশাশুনির বসুখালি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি ককটেল, কিছু ধারালো অস্ত্র এবং সাংগঠনিক ও জিহাদি বইপত্র ছাড়াও বিপুল পরিমান লিফলেট জব্দ করা হয়েছে।

শুক্রবার দুপুরে সাতক্ষীরা ডিবি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এতথ্য জানানে হয়।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক শাহরিয়ার হাসান বলেন, গোপন খবরের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমির নজরুল ইসলাম ও ফিংড়ি ইউনিয়ন জামায়াতের আমির আজহারুল ইসলাম। তাদের কাছ থেকে সাংগঠনিক বইপত্র ও লিফলেট জব্দ করা হয়।

গোয়েন্দা পুলিশ কর্মকর্তা আরও বলেন,‘একই রাতে আশাশুনির বসুখালি বাজারের খায়রুলের মাছের ঘরে গোপন বৈঠক করছিল নাশকতার মামলার তিন আসামি গোদাড়ার হাবিবুর রহমান, বসুখালির আলি হায়দার ও মো. আশরাফুল। এসময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের