৭০ ভাগ মানুষ আওয়ামী লীগের পক্ষে আছে: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০৫

নেতাকর্মী সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিচ্ছে মাহবুব উল আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন,‘যে দলের পক্ষে ৬৬-৭০ ভাগ মানুষ আছে, সেই আওয়ামী লীগের ভরাডুবি হবে এই ধরনের বক্তব্য পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয়।’ শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাস ভবনে দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের ভরাডুবি হবে’ বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্য প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন,‘বিএনপি’র অবলম্বন হলো মিডিয়ার মাধ্যমে অযৌক্তিক কথাবার্তা বলে জনগণের কাছে তাদের অবস্থান টিকিয়ে রাখা। জনগণ কাদের সঙ্গে আছে তা এরইমধ্যে প্রমাণিত হয়েছে।’

তিনি বলেন,‘বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে জনগণ আওয়ামী লীগ ও উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। যে দলের পক্ষে ৬৬-৭০ ভাগ মানুষ আছে সেই দলের ভরাডুবি হবে আর যাদের পক্ষে ৫-১০ পার্সেন্ট লোক নেই তারা উচ্চতায় উঠবে এই ধরনের বক্তব্য পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয়।’

নির্বাচন কমিশনের প্রতি বিএনপির আস্থা প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন,‘বিএনপির কাছে সবচেয়ে যোগ্য নির্বাচন কমিশনার হচ্ছে এম এ আজিজ। যিনি উনাদের ক্ষমতায় আনতে এক কোটি ত্রিশ লাখ ভুয়া ভোটার বানিয়ে ছিলেন। এর বাইরে কোন নির্বাচন কমিশনার উনাদের পছন্দ হওয়ার কথা নয়।’

তিনি আরও  বলেন,‘বর্তমান নির্বাচন কমিশন গঠনের আগে বিএনপিসহ সব দলেরই মতামত নেওয়া হয়েছে। এই কমিশন নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করতে চায়, তারা আসলে নির্বাচনে অংশ না নেওয়ার জন্য এবং নির্বাচন বানচালের জন্য ষড়যন্ত্র করছে।

এসময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার নূরানী ফেরদৌস দিশাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্যরা এবং জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের