মধুমতির গর্ভে ঢাকা-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক, যান চলাচল বন্ধ

বাগেরহাট প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩১

ভাঙনের কবলে পড়ে মধুমতির গর্ভে ঢাকা-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক

বাগেরহাটের চিতলমারীতে মধুমতি নদী ভাঙনের কবলে পড়ে ঢাকা-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কটি নদী গর্ভে চলে গেছে। মঙ্গলবার সন্ধ্যায় চিতলমারী উপজেলার শৈলদাহ ও পরারপুর এলাকায় এঘটনা ঘটে। এর ফলে সন্ধ্যা থেকে এ মহাসড়ক দিয়ে সব ধরনের যান চালাচল বন্ধ হয়ে গেছে।

গত এক সপ্তাহ ধরে মধুমতি নদীর অব্যাহত ভাঙনের মুখে চরম ঝুঁকির মধ্যে থাকা ঢাকা-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কটি রক্ষায় সড়ক বিভাগ ও পানি উন্নয়ন বোর্ড কোনও পদক্ষেপ না নেওয়ায় মঙ্গলবার সন্ধ্যায় মধুমতি নদী গর্ভে বিলিন হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ওপর দিয়ে নির্মিত আঞ্চলিক মহাসড়কটি নদী গর্ভে চলে যাওয়ায় সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মাসুদ সরদার জানান, বাগেরহাট সড়ক বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডকে বার বার তাগাদা দেওয়ার পরও তারা বেড়িবাঁধ কাম আঞ্চলিক মহাসড়কটি রক্ষায় কোনও পদক্ষেপ নেয়নি।

বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ জানান, ঘটনাস্থলে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। সড়কের পাশে জনগণের জমি হওয়ায় সেখানে বিকল্প সড়ক করা সম্ভব হচ্ছে না। পরবর্তিতে প্রশাসনের মাধ্যমে জমি অধিগ্রহণ করে বিকল্প সড়ক নির্মাণের চেষ্টা করা হবে।

এবিষয়ে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল জানান, গত ১৫ তারিখে জরুরি কিছু বরাদ্ধ পাওয়া গেছে। যা প্রয়োজনের তুলনায় খুবই কম। তা দিয়ে কাজ শুরু করা হয়েছে। একই সঙ্গে আরও বরাদ্ধ চাওয়া হয়েছে। সড়কটির পাশে একটি পুকুর থাকায় কাজ করতে অসুবিধা হচ্ছে বলে তিনি জানান।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের