বাগেরহাটে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫

বাগেরহাট প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৮, ১২:১১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৭

দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় খুলনা-মাওয়া মহাসড়কে গ্রীনলাইন ও দিদার পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শনিবার ( ২২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহত ব্যক্তি হলেন, খুলনা জেলার রূপসা উপজেলার শ্রিফলতলা গ্রামের কামাল হোসেনের ছেলে শাহাদাত হোসেন (২৫)। সে গ্রীনলাইন পরিবহনের হেলপার ছিল।

ওসি মো. জামাল শেখ জানান,  খুলনা থেকে ছেড়ে যাওয়া গ্রীনলাইন পরিবহন ও চট্রগ্রাম থেকে ছেড়ে আসা দিদার পরিবহন বাগেরহাটের কেন্দুয়া নামক স্থানে পৌছাঁলে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই গ্রীনলাইন পরিবহনের হেলপার শাহাদাত হোসেন নিহত হন। পরে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে ফকিরহাট ও খুলনা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের