এই রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে: এস এম কামাল হোসেন

খুলনা প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৮, ১৩:৪১আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ১৩:৫১

এসএম কামাল হোসেন ২১ আগষ্ট গ্রেনেড হামলায় আহত আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন বলেছেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এ রায় প্রমাণ করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করেনি। তাহলে বিএনপির কর্ণধার তারেক রহমানেরও ফাঁসির আদেশ হত। কিন্তু তারেক রহমানের যাবজ্জীবন সাজা হয়েছে। যা আমাদের প্রত্যাশিত না। তারপরও রায়ে সন্তুষ্ট।’

বুধবার (১০ অক্টোবর) দুপুরে রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

এস এম কামাল হোসেন বলেন, ‘তারেক রহমানের ফাঁসির দাবি ছিল। কিন্তু যেহেতু আদালত তাকে যাবজ্জীবন সাজার আদেশ দিয়েছেন, তাই আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল। এ কারণে এ রায়ে সন্তোষ প্রকাশ করছি। এখন আইনজীবিরা সিদ্ধান্ত নেবেন। তারেক রহমানের আদেশ নিয়ে আইনগতভাবে কোনও পদক্ষেপ গ্রহণের সুযোগ থাকলে আইনজীবিরাই তা দেখবে।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের