বেনাপোলে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় মামলা

বেনাপোল প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৮, ১১:২৬আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১১:৩৮

নিহত ব্যবসায়ী আহসান যশোরের বেনাপোলে আহসান (৪৮) নামে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। বুধবার (১৭ অক্টোবর) রাতে নিহত আহসানের ছেলে সোহাগ বাদী হয়ে তিনজনকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় এই মামলাটি করেন।

আসামিরা হলেন- বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের বল্টুর ছেলে বুনো আক্তার (২৪) জামাতের ছেলে রায়হান (২৩) ও আহসান হোসেনের ছেলে সুজন (২৭)।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাকির হোসেন জানান, আসামিরা বর্তমানে পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত সোমবার (১৫ অক্টোবর) রাতে আহসান তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। পথে বেনাপোল চেকপোস্ট মোড়ে এক দোকানদারের কাছ থেকে সিগারেট নিয়ে টাকা না দিয়েই চলে যাচ্ছিলেন সাদিপুর গ্রামের বল্টুর ছেলে বুনো আকতার ও তার সহযোগীরা । এ সময় আহসান ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে তাকে মারধর করে আহত করা হয়। পরে পরিবারের লোকজন আহসানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি