বেনাপোল সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে শিশুসহ ১৪ নারী-পুরুষ আটক

বেনাপোল প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৮, ১৬:৪১আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১৬:৪১

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বেনাপোল থেকে আটক ১৪ নারী-পুরুষ ও শিশু

বেনাপোল পোর্ট থানার আমড়াখালী বিজিবি চেকপোস্টে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই শিশুসহ ১৪ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি সদস্যরা। এ সময় কোনও পাচারকারীকে আটক করতে পারিনি তারা। 

সোমবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে অবৈধ অনুপ্রবেশকারীদের আটক করে বিজিবি। 

৪৯ বিজিবির আমড়াখালী বিজিবি চেকপোস্টের সুবেদার মিজানুর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ভারত থেকে বেশ কিছু নারী-পুরুষ অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে বেনাপোল চেকপোস্ট থেকে বরিশালগামী বিআরটিসির একটি পরিবহনে করে বরিশাল যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে আমড়াখালী বিজিবি সদস্যরা আগে থেকে অবস্থান নেয়। ওই পরিবহনটি চেকপোস্টে আসলে তার মধ্য অভিযান চালিয়ে ৯ পুরুষ, ৩ নারী ও ২ শিশুকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি বরিশালের বিভিন্ন এলাকায়। 

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল শিশুসহ ১৪ জন অবৈধ অনুপ্রবেশকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের