কালীগঞ্জে গৃহবধূকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৮, ২০:৫০আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ২০:৫৭

গ্রেফতার ধর্ষক ভোলা ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ শুকুর আলী ওরফে ভোলা (৪০) নামে এক ধর্ষণকারীকে গ্রেফতার করেছে। সে উপজেলার সুবিধপুর গ্রামের এলাহী বক্সের ছেলে। মামলা দায়েরের দুদিন পর মঙ্গলবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় কোটচাঁদপুর উপজেলার শিশুতলা থেকে মামলার তদন্ত কর্মকর্তা এস আই সুজাত আলী তাকে গ্রেফতার করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুছ আলী বলেন, গত ১৯ অক্টোবর সকালে উপজেলার রাখালগাছি ইউনিয়নের সুবিধপুর গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে শুকুর আলী ওরফে ভোলা একই গ্রামের দরিদ্র ভ্যানচালক ওয়াসিম আকরামের স্ত্রীকে বাড়ির পাশে একটি মেহগনি বাগানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় গত ২১ অক্টোবর নির্যাতিতার স্বামী আকরাম বাদী হয়ে ভোলাকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। মামলা দায়েরের দুদিনের মধ্যে পুলিশ ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের