তফসিল ঘোষণার মাধ্যমে সংবিধান ও গণতন্ত্র সুসংহত হয়েছে

খুলনা প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৮, ১৪:৪৪আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ১৪:৫৬

খুলনায় আওয়ামী লীগের সমাবেশ খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা বলেছেন, নির্বাচন কমিশন আগামী ২৩ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। সব দলের অংশ গ্রহণের মাধ্যমে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নেতারা বলেন, কারও হুমকিতে নির্বাচনের তফসিল পেছানো হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের রাজনৈতিক দল। তৃণমূল জনতার রায়েই আগামী নির্বাচনে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। নেতারা নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়ে তারা বলেন, তফসিল ঘোষণার মাধ্যমে সংবিধান ও গণতন্ত্রকে সুসংহত করেছেন। আগামী নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ উন্নত বিশ্বের দিকে আরও একধাপ এগিয়ে যাবে।

বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পর প্রধান নির্বাচন কমিশনাকে অভিনন্দন জানিয়ে মিছিল পূর্ব সমাবেশে নেতারা এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে নেতারা বলেন, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করে জাতির পিতার জন্ম শত বার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন করতে হবে। সেজন্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার সব উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। নেতারা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সবার সহযোগিতা কামনা করেন।

মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। সভায় আরও বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিজান, শেখ হায়দার আলী, মল্লিক আবিদ হোসেন কবীর, শেখ সিদ্দিকুর রহমান প্রমুখ। সমাবেশ শেষে আনন্দ মিছিল হয়।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের