মোংলায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

মোংলা প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৮, ১৩:৩১আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ১৩:৩১

 

মোংলায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ মোংলায় চিকিৎসকের অবহেলায় হারুন তালুকদার (৬০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (১২ নভেম্বর) বিকালে স্থানীয় সরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। হারুনের বাড়ি উপজেলার চিলা ইউনিয়নের কেয়াবুনিয়ায়।

রোগীর স্বজনদের অভিযোগ, দুপুর সোয়া ২টার দিকে অসুস্থ হারুন তালুকদারকে নিয়ে হাসপাতালে আসলে কোনও ডাক্তার পাওয়া যায়নি। এসময় হাসপাতালে দায়িত্বরত নার্সদের জিজ্ঞেস করলে তারা ডাক্তারকে খুঁজে নিয়ে আসতে বলেন। নার্সদের কাছে ডাক্তারের নম্বর চেয়েও পাওয়া যায়নি। পরে ডাক্তারদের অনেক খোঁজাখুঁজির পর এক ঘণ্টারও বেশি সময় পর ডাক্তার এসে দেখেন হারুন তালুকদার মারা গেছেন। এনিয়ে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়।

রাফিউল নামে এক চিকিৎসক বলেন, ‘দুপুর শোয় ২টার দিকে আমি ডিউটিতে ছিলাম না, তবে হাসপাতালে ছিলাম। ওই সময় মশিউল আজম নামে ডাক্তার ছিল তাকে এ বিষয়ে জিজ্ঞাস করুন।’

পরে এই বিষয়ে ডা. মশিউল আজমের কাছে জানতে চাইলে তিনি দাবি করে বলেন, হাসপাতালে মাসিক মিটিং থাকায় আমি ঠিকমতো আসতে পারিনি। তবে হারুনকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

মশিউল আরও বলেন, ‘সরকারি এ হাসপাতালে আমরা মাত্র দু’জন ডাক্তার। ইমার্জেন্সি ও বহির্বিভাগে ২৪ ঘণ্টাই আমাদের এই দু’জনকে দেখতে হয়।’

হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় দায়িত্বরত ডাক্তারদের অবহেলার বিষয়ে জানতে চাইলে, বাগেরহাট সিভিল সার্জন ডা. পুলক দেবনাথ বলেন, আমি এ ঘটনায় তদন্ত অনুযায়ী বিভাগীয় ব্যাবস্থা নেবো।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম