কুষ্টিয়ায় দুই পক্ষের গোলাগুলিতে ডাকাত নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৮, ০৮:৪২আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ০৮:৪২

কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারায় দু’ দল ডাকাতের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক ডাকাত সদস্য নিহত হয়েছে। রবিবার (১৮ নভেম্বর) পৌনে ২টার দিকে ভেড়ামারা-প্রাগপুর সড়কের হাওখালী মাঠে এ গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম জানান, ভেড়ামারা-প্রাগপুর সড়কের হাওখালী মাঠে দু’দল ডাকাত নিজেদের মধ্যে গোলাগুলির খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক ডাকাতকে উদ্ধার করে পুলিশ। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তুল, তিন রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে। পুলিশ নিহত ডাকাত সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তবে এখনও তার পরিচয় পাওয়া যায়নি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের