সাতক্ষীরায় জামায়াত প্রার্থীর আইনজীবী গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৭আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৭

আইনজীবী আবু বক্কর সিদ্দিক সাতক্ষীরা সদর আসনে ২০ দল মনোনীত জামায়াতের প্রার্থী মুহাদ্দীস আব্দুল খালেকের মামলা পরিচালনাকারী আইনজীবী অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) সাতক্ষীরা কোর্ট চত্বর থেকে ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে যায় বলে পরিবার অভিযোগ করে। পুলিশের দাবি তার বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা ছিল।

অ্যাডভোকেট আবু বক্করের বাড়ি সাতক্ষীরা শহরের বাসস্ট্যান্ড এলাকায়।

গ্রেফতার এই আইনজীবীর পরিবার জানায়, বুধবার দুপুর ২টার দিকে সাতক্ষীরা আদালতের ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জজ কোর্টে আসার প্রধান ফটক থেকে ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে যায়।

অ্যাডভোকেট আবু বক্কর বর্তমানে শ্যামনগর-৪ আসনের জামায়াতের প্রার্থী গাজী নজরুল ইসলামেরও মামলা পরিচালনাকারী। এ বিষয়ে গাজী নজরুল জানান, আবু বক্করকে গ্রেফতারের পর বিষয়টি জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালকে অবহিত করা হয়েছে। তিনি তাকে জানান, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

এর আগে গত ৯ জুলাই সাতক্ষীরা-২ আসনে জামায়াতের প্রার্থী জেলা জামায়াতের সাবেক আমীর, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাদ্দীস আব্দুল খালেকের মামলা পরিচালনা করতেন তিনি। ৪০টিরও বেশি মামলা রয়েছে জামায়াতের এই নেতার বিরুদ্ধে। বর্তমানে তিনি সাতক্ষীরা কারাগারে রয়েছেন।

/আইএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের