মেহেরপুর-২ আসনে আ. লীগের নির্বাচনি অফিসে আগুন

মেহেরপুর প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০১৮, ১৮:১৩আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ১৮:২৬

আগুন

মেহেরপুর-২ আসনে গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামে আওয়ামী লীগের নির্বাচনি অফিসে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে ওই আগুন দেওয়া হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। আগুনে অফিসে রাখা ক্যামেরা, বোর্ড অফিস ছাউনি ও পোস্টার পুড়ে গেছে।

স্থানীয় মুদি দোকানি আবু বকর জানান, রাতে দোকান ও নির্বাচনি অফিস বন্ধ করে তিনি বাড়িতে ঘুমাতে যান। গভীর রাতে তিনি নির্বাচনি অফিসে আগুন দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে আগুন নিভিয়ে ফেলেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের