যশোরের শার্শা থেকে ৯ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৮আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ২০:১৯

যশোরের শার্শা থেকে ৯ হাজার ৩০০ ইয়াবা উদ্ধার

যশোরের শার্শা উপজেলার অগ্রভূলোট সীমান্তের পাঁচ ভূলোট গ্রামে অভিযান চালিয়ে ৯ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যরা। এ সময় তারা কাউকে আটক করতে পারিনি। সোমবার (৩১ ডিসেম্বর ) বিকেলে অগ্রভূলোট বিজিবি ক্যাম্পের সদস্যরা ইয়াবা ব্যবসায়ীকে ধাওয়া দিলে তারা ইয়াবাগুলো ফেলে পালিয়ে যায়।

বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারে পাঁচ ভূলোট গ্রামের রাস্তার ওপর দুই ইয়াবা বিক্রেতা দাঁড়িয়ে আছে। তারা ভারতে ইয়াবা পাচারের জন্য অপেক্ষা করছে। এ সংবাদের ভিত্তিতে অগ্রভূলোট বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার হারুন অর রশিদ ফোর্স নিয়ে সেখানে অভিযান চালালে দুই ব্যক্তি পলিথিনে মোড়ানো একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। বিজিবি ফেলে যাওয়া প্যাকেটটি ক্যাম্পে নিয়ে যাওয়ার পর এর ভেতর থেকে ৯ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করে। 

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার পরিত্যক্ত অবস্থায় ৯ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনুষ্ঠান আয়োজনের দক্ষতা দিয়েই গড়া যায় নিজের ক্যারিয়ার
অনুষ্ঠান আয়োজনের দক্ষতা দিয়েই গড়া যায় নিজের ক্যারিয়ার
মুক্তির কয়েক মাস আগেই জিটিএ ৬-এর একের পর এক গেমপ্লে ফুটেজ ফাঁস
মুক্তির কয়েক মাস আগেই জিটিএ ৬-এর একের পর এক গেমপ্লে ফুটেজ ফাঁস
গরমে স্বস্তি দেবে টক-মিষ্টি অরবরইয়ের পানীয়
গরমে স্বস্তি দেবে টক-মিষ্টি অরবরইয়ের পানীয়
মহাকাশে হাড়ের ক্ষয় রোধে ব্যায়াম, চলছে স্বাস্থ্য পরীক্ষা
মহাকাশে হাড়ের ক্ষয় রোধে ব্যায়াম, চলছে স্বাস্থ্য পরীক্ষা
সর্বাধিক পঠিত
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ