ঝিনাইদহে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

ঝিনাইদহ প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০১৯, ১৩:৪০আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৩:৪০

মামলা

ঝিনাইদহের কালীগঞ্জে নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। উপজেলার রামচন্দ্রপুর গ্রামের গোলাম নবী মোল্ল্যার ছেলে জুয়েল রানা (৩০) ওই ছাত্রীকে বিয়ের কথা বলে ধর্ষণ করেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। শুক্রবার (১৮ জানুয়ারি) মামলাটি দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার এসআই সম্বিত রায়।

নির্যাতনের শিকার রামচন্দ্রপুর নতুন বাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ও বায়সা গ্রামের ইকরাজ আলীর মেয়ে। ঘটনার পর থেকে ধর্ষক জুয়েল পলাতক রয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, ৪ বছর ধরে স্কুলে যাওয়া-আসার পথে ধর্ষক জুয়েল রানা ওই ছাত্রীকে কু-প্রস্তাবসহ বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। এক পর্যায়ে ওই ছাত্রী তার প্রেমের প্রস্তাবে রাজি হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। এর পর থেকে জুয়েল তাকে বিয়ের কথা ঘুরাতে থাকে। গত ১২ জানুয়ারি রাত ১০টার দিকে জুয়েলে বিয়ের কথা বলে তাকে রামচন্দ্রপুর গ্রামের খেজুর বাগানের সেচ পাম্পের কাছে আসতে বলে। সেখানে তাদের মধ্যে কথাবার্তার এক পর্যায়ে জুয়েল তাকে ধর্ষণ করে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, এ ঘটনায়  ওই ছাত্রী নিজে বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ হাসপাতালে পাঠানো হয়েছে।  মামলা দায়েরের পর থেকে জুয়েল পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী