আন্তর্জাতিক সামরিক প্রদর্শনে অংশ নিতে মোংলা ছাড়লো ‘ধলেশ্বরী’

মোংলা প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৯, ১৩:০২আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১৩:০৪

আন্তর্জাতিক সামরিক প্রদর্শনে অংশ নিতে মোংলা ছাড়লো ‘ধলেশ্বরী’ সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক সামরিক প্রদর্শনে অংশ নিতে মোংলা নৌঘাঁটি ছেড়েছে নৌবাহিনী যুদ্ধ জাহাজ ধলেশ্বরী। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় জাহজটি ছেড়ে যায়। এসময় মোংলা নৌঘাঁটির এরিয়া কমান্ডার (কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট) কমডোর এস এম মনিরুজ্জামান ধলেশ্বরীকে আনুষ্ঠানিক বিদায় জানান। বিদায় অনুষ্ঠানে নৌবাহিনীর পদস্থ কর্মকর্তা, জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা নৌঘাঁটিতে উপস্থিত ছিলেন।
জাহাজটি আগামী ১৩ থেকে ২১ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য অত্যাধুনিক নৌ সমরাস্ত্র প্রদর্শনী ও আন্তার্জাতিক কনফারেন্সসহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবে।
এদিকে ১৮২ জন নৌসদস্য নিয়ে মহড়ার উদ্দেশে যাত্রা করা এ জাহাজের দায়িত্ব পালন করবেন ক্যাপ্টেন এম মহাব্বত আলী। আন্তর্জাতিক ওই মহড়ায় বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১৩টি দেশের নৌবাহিনীর জাহাজ, বিশ্বখ্যাত এক হাজার ১০০টি নৌ সমরাস্ত্র কোম্পানি, নৌ পর্যবেক্ষক ও নৌ সমর বিশারদসহ প্রায় এক লাখ দর্শনার্থী অংশগ্রহণ করবেন।
আরব আমিরাতের উদ্দেশে মোংলা নৌঘাঁটি থেকে ত্যাগ করা যুদ্ধ জাহাজ ধলেশ্বরী আগামী ১৩ মার্চ বাংলাদেশে ফিরবে বলে নৌবাহিনী থেকে জানানো হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের