চুয়াডাঙ্গায় ছাত্রলীগের দুই কর্মীকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০১৯, ০৭:৪৭আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ০৭:৪৮

চুয়াডাঙ্গা নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে মিরাজ ও বশির নামে দুই ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (২৫ জানুয়ারি) রাত ৭টার দিকে শহরতলীর দৌলতদিয়াড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহতদের মধ্যে মিরাজকে আশঙ্কজনক অবস্থায় ঢাকায় নেওয়া হয়েছে। এ ঘটনায় শহরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় দক্ষিণ পাড়া এলাকায় অবস্থান করছিল ছাত্রলীগের বেশ কয়েকজন সদস্য। এর কিছুক্ষণ পরই প্রতিপক্ষ গ্রুপের ৮/১০ সদস্য তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। অস্ত্রের আঘাতে মিরাজ ও বশির নামে দুই ছাত্রলীগ কর্মী মারাত্মক জখম হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা শামীমা ইয়াসমিন বলেন, ‘ধারালো অস্ত্রের আঘাতের কারণে আহত মিরাজের বাম পায়ের রগ কেটে গেছে। শরীরেও অসংখ্যা ক্ষতের সৃষ্টি হয়েছে। প্রচুর রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। অপর আহত বশিরকে চুয়াডাঙ্গাতেই চিকিৎসা দেওয়া হচ্ছে।’

চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে। নতুন করে অপ্রীতিকর ঘটনারোধে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে চেকপোস্ট বসানো হয়েছে।

/এআর /
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের