খুলনায় পাটকল শ্রমিকদের অবরোধে ট্রেন চলাচল বন্ধ

খুলনা প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৯, ০৯:৪৫আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১১:০৯

খুলনায় পাটকল শ্রমিকদের অবরোধে ট্রেন চলাচল বন্ধ পাটকল শ্রমিকদের অবরোধের কারণে মঙ্গলবার (২ এপ্রিল) ভোর ৬টা থেকে খুলনা রেলস্টেশন থেকে কোনও ট্রেন ছাড়েনি। ফলে যাত্রীরা স্টেশনেই অবস্থান নিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন। তারা ট্রেনের আশায় খুলনা স্টেশন ও প্ল্যাটফর্মে অবস্থান করছেন।
খুলনা স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, ‘সকাল ৬টা থেকে ট্রেন ছাড়া সম্ভব হয়নি। যদিও অবরোধ সকাল ৮টা থেকে শুরু হয়েছে। শ্রমিকরা ভোর ৬টা থেকেই ট্রেন ছাড়তে বাধা দিয়েছেন। ফলে সকাল ৬টার কমিউটার, সাড়ে ৬টার কপোতাক্ষ এক্সপ্রেস, সোয়া ৭টার রূপসা এক্সপ্রেস, ৮টা ৪০-এ চিত্রা এক্সপ্রেস, ৯টা ১০-এ রকেট ছাড়া সম্ভব হয়নি। ১২টা পর্যন্ত কোনও ট্রেনই ছাড়া সম্ভব হবে না।’
বেনাপোলের যাত্রী ইমতিয়াজ হোসেন বলেন, ৬টার কমিউটার ট্রেন পেতে পৌনে ৬টা থেকে স্টেশনেই অপেক্ষা করছি। সাড়ে ১২টায় কমিউটার ট্রেনের শিডিউল আছে।
খুলনায় পাটকল শ্রমিকদের অবরোধে ট্রেন চলাচল বন্ধ তাসনিম মিম বলেন, যশোর যেতে পরিবারের সবাইকে নিয়ে সকাল ৮টায় স্টেশনে এসে অপেক্ষা করছি। কখন ট্রেন ছাড়বে বুঝতে পারছি না।
আব্দুল্লাহ আল মামুন বলেন, সকাল থেকে স্টেশনে বসে থেকে দুর্ভোগে আছি।
মজুরি কমিশন, গ্র্যাচুইটি, পিএফ’র টাকা প্রদানসহ ৯ দফা দাবিতে মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ৬টা থেকে খুলনা ও যশোরের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলে টানা ৭২ ঘণ্টার অবরোধ-ধর্মঘট চলছে।

/এআর/এমএমজে
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই পৃথক চুক্তিতে বিমানের বহরে আসছে ২৫ বোয়িং
দুই পৃথক চুক্তিতে বিমানের বহরে আসছে ২৫ বোয়িং
শিশুর ক্লান্তি ও ফ্যাকাশে ভাব দূর করতে পাতে রাখুন এসব খাবার
শিশুর ক্লান্তি ও ফ্যাকাশে ভাব দূর করতে পাতে রাখুন এসব খাবার
ফ্ল্যাট থেকে বিউটিশিয়ানের লাশ উদ্ধার
ফ্ল্যাট থেকে বিউটিশিয়ানের লাশ উদ্ধার
ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেফতার
ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেফতার
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত