কুষ্টিয়ায় ব্যবসায়ী রবিউল হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৯, ১৫:৪৩আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৫:৪৩

কুষ্টিয়া জেলা জজ আদালত কুষ্টিয়ায় ফল ব্যবসায়ী রবিউল ইসলামকে হত্যার দায়ে নুর আলম (৩০) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল।

দণ্ডপ্রাপ্ত নুর আলম মাদারীপুর জেলার রাজৈর থানার শংকরদি গ্রামের মৃত আবুল হাছানের ছেলে। নিহত ফল ব্যবসায়ী রবিউল ইসলাম ও আসামি নুর আলম সম্পর্কে খালাতো ভাই। কুষ্টিয়া শহরের চৌড়হাঁস মোড় এলাকায় মামা-ভাগ্নে নামে একটি ফলের দোকান করে ব্যবসা করতো তারা।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, আদালত দীর্ঘ শুনানি শেষে আসামি নুর আলমের মৃত্যুদণ্ড দিয়েছেন। এ ঘটনায় টিপু মণ্ডল নামে অপর এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২০ জুন কুষ্টিয়া শহরের চৌড়হাঁস মোড় এলাকায় ফলের দোকানের পেছনে থাকা একটি ড্রামের ভেতর থেকে রবিউল ইসলামের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী বন্যা আক্তার বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মরদেহ উদ্ধারের পর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নুর আলমকে আটক করে পুলিশ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম