সাতক্ষীরায় শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

সাতক্ষীরা প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৯, ১৮:৩৬আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৮:৩৬

মামলা

সাতক্ষীরার শ্যামনগর নকিপুর হরিচরণ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক হাফিজুর রহমানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে শ্যামনগর থানায় মামলাটি দায়ের করে ওই স্কুল ছাত্রী। মামলা নং-১৬। তারিখ-১৭-০৪-২০১৯।

শিক্ষক হাফিজুর রহমান শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সেন্ট্রাল কালিনগর গ্রামের এছাহাক মল্লিকের ছেলে ও নকিপুর হরিচরন সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের শিক্ষক।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, গত ১৫ এপ্রিল শ্যামনগর উপজেলার নকিপুর হরিচরন সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান দুপুর সাড়ে ১২টার দিকে ক্লাস চলাকালে জোরপূর্বক ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রীর গায়ে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। স্কুল ছাত্রী বাড়িতে গিয়ে বিষয়টি তার বাবা-মাকে জানানোর পর তারা স্বজনদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা দায়েরের সিদ্ধান্ত নেন। এরপর বুধবার দুপুরে ওই ছাত্রী নিজে বাদী হয়ে শিক্ষক হাফিজুর রহমানের বিরুদ্ধে শ্যামনগর থানায় শ্লীলতাহানির অভিযোগে মামলা করেন।

তিনি আরও জানান, ওই শিক্ষককে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি