ঝিনাইদহে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৯, ০০:৩২আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ০০:৩২

জামিরুল ইসলাম ঝিনাইদহে জামিরুল ইসলাম (৪০) নামে এক হার্ডওয়্যার ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ এপ্রিল) রাত ৯টার দিকে সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের কুবিরখালি মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। জামিরুল কুবিরখালি গ্রামের বাসিন্দা।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ব্যবসায়ী জামিরুল উপজেলার জিয়ানগর বাজার থেকে বন্ধু মিলন হোসেনের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে কুবিরখালি গ্রামের খালপাড়ে আসলে দুর্বৃত্তরা রাস্তার ওপর কলাগাছ ফেলে মোটরসাইকেলের গতিরোধ করে। পরে মাথায় এবং বুকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জামিরুলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনা তদন্ত করে হত্যার কারণ উদঘাটন করা হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম