‘আ.লীগের ভেতর-বাইরে চক্রান্ত করছে বিএনপি-জামায়াতের অনুচররা’

খুলনা প্রতিনিধি
১৮ মে ২০১৯, ২১:০৪আপডেট : ১৮ মে ২০১৯, ২১:১৭

বক্তব্য রাখছেন মাহবুবউল আলম হানিফ (ছবি– প্রতিনিধি)

আওয়ামী লীগের ভেতর-বাইরে বিএনপি-জামায়াতের অনুচররা চক্রান্ত করছে বলে মন্তব্য করে এ চক্রান্ত নস্যাতের জন্য দলীর নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

শনিবার (১৮ মে) দুপুর ২টায় খুলনায় ইউনাইটেড ক্লাবে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ আহ্বান জানান।

মাহবুবউল আলম হানিফ বলেন, ‘বিএনপি-জামায়াতের অনুচররা দলের ভেতর-বাইরে নানা ষড়যন্ত্র করছে; দেশে ও বিদেশে তারা গভীর চক্রান্ত করছে। এ চক্রান্তের জবাব দিতে হলে ওই সব চক্রান্তকারীদের চিহ্নিত করতে হবে। সম্মেলনের মাধ্যমে তাদের চিহ্নিত করে দলকে সুসংগঠিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘জামায়াত-শিবিরকে দলে নেওয়া যাবে না। স্বাধীনতার পক্ষের কেউ বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগে যোগদান করতে চাইলে তাকে নেওয়া যাবে।’ দলমত নির্বিশেষে দেশ ও জাতির উন্নয়নে সব ভেদাভেদ ভুলে দলীয় নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘অক্টোবরে জাতীয় কাউন্সিলকে সামনে রেখে আগামী সেপ্টেম্বরের মধ্যেই ওয়ার্ড, থানা ও মহানগরের সম্মেলন শেষ করতে হবে। সেভাবেই সবাইকে প্রস্তুতি নিতে হবে।’

মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাড. পিযুষ কান্তি ভট্টাচার্য, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ১৪ দলের সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম