রোগী দেখে ফেরার পথে নিজেই লাশ হলেন চিকিৎসক

সাতক্ষীরা প্রতিনিধি
২২ জুন ২০১৯, ১২:৪৭আপডেট : ২২ জুন ২০১৯, ১৩:০১

ডা. মোস্তফা নুর রোগী দেখে ফেরার পথে নিজেই লাশ হলেন সাতক্ষীরা শিশু হাসপাতালের সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. মোস্তফা নুর মোহাম্মদ (৫২)। যশোরের বাগআচড়া থেকে সাতক্ষীরায় ফেরার পথে সড়ক দুর্ঘটনা তিনি আহত হন।  রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২২ জুন) তিনি মারা যান।

শুক্রবার (২১ জুন) রাতে যশোর-সাতক্ষীরা সড়কের বাগআচড়ার কুচিমোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ডা. মোস্তফার বাড়ি সাতক্ষীরার শ্যামনগরের নুরনগর গ্রামে। 

সাতক্ষীরা জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন জানান, ডা. মোস্তফা নুর বাগআচড়ার ক্লিনিকে রোগী দেখে মোটরসাইকেলে করে সাতক্ষীরায় ফিরছিলেন। কুচিমোড়া এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে মারাত্মক আহত হন। পরে তাকে যশোরের কুইন্স হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর স্কয়ার হাসপাতালে পাঠানো হয়। 

সাতক্ষীরা শিশু হাসপাতালের তত্ত্বাবধয়াক ডা. জাকির হোসেন বলেন, স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তিনি মারা যান। শনিবার বাদ মাগরিব সাতক্ষীরা কোর্ট জামে মসজিদে তার জানাজা হবে। পরে তার মরহেদ শ্যামনগর উপজেলার নুরনগরে গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে দাফন করা হবে।

 

/এসটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান