ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে নড়াইলে গ্রেফতার ১

নড়াইল প্রতিনিধি
২৬ জুলাই ২০১৯, ১৬:৫৩আপডেট : ২৬ জুলাই ২০১৯, ১৭:০৩

এসপির সংবাদ সম্মেলন ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে নড়াইলে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম নাজমুল হোসেন ওরফে বাবু (৪০)। শুক্রবার (২৬ জুলাই) দুপুরে নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এসপি জানান, বৃহস্পতিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে জেল গেটের সামনে থেকে তাকে একটি স্যামসাং মোবাইলফোনসহ গ্রেফতার করা হয়। তার বাড়ি সদর পৌরসভার মহিষখোলা গ্রামে। সে মোহর আলী সরদারের ছেলে। পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে জানিয়ে সে মহিষখোলা এলাকায় অপপ্রচার চালাচ্ছিল। এই অভিযোগ পেয়ে তাকে গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর উদ্দেশ্যে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন ও অপপ্রচার করায় আসামির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, নাজমুল হোসেন ওরফে বাবুর পোস্টটি কাজী হাসানুজ্জামান মিন্টু নামে অপর এক ফেসবুক আইডিতেও পাওযায় গেছে। তার বিরুদ্ধেও একই আইনে মামলা করা হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের