চোরাকারবারিদের বোমায় আহত বিজিবি সদস্যের মৃত্যু

বেনাপোল (যশোর) প্রতিনিধি
২৯ জুলাই ২০১৯, ১৭:৫৯আপডেট : ২৯ জুলাই ২০১৯, ২১:০৬

আকমল হোসেন যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্তে চোরাকারবারিদের বোমার আঘাতে আহত বিজিবি সদস্য আকমল হোসেন (৫২) মারা গেছেন। সোমবার (২৯ জুলাই) সকাল ১০টায় ঢাকার সিএমএইচে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ইমরান উল্লাহ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

আকমল হোসেন রংপুরের মিঠাপুকুর উপজেলার খোর্দ্দকোমরপুর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে। স্ত্রী, তিন কন্যা ও এক ছেলে সন্তান রেখে গেছেন তিনি।

লে. কর্নেল মো. ইমরান উল্লাহ জানান, চোরাচালান প্রতিরোধে গত ২৬ জুলাই পাঁচভুলোট বিওপির টহল দলের অধিনায়ক হিসেবে সীমান্তের ১৭/৭এস এর ৯৮আর পিলারের কাছে টহল দিচ্ছিলেন আকমল হোসেন। এ সময় দু’টি ভারি ব্যাগ হাতে ১০-১২ জন চোরাকারবারিকে থামার নির্দেশ দেন তিনি। তারা না থেমে হাতে থাকা বোমার একটি ব্যাগ নিক্ষেপ করে। তখন বিকট শব্দে বিস্ফোরিত হয়ে বোমার স্প্লিন্টার হাবিলদার আকমলের শরীর ক্ষতবিক্ষত করে। একটি স্প্লিন্টার তার বাঁ চোখের কর্নিয়া দিয়ে মস্তিস্কে প্রবেশ করে। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আকমলকে যশোরের সিএমএইচে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে সেখান থেকে গত ২৭ জুলাই সকালে হেলিকপ্টারে ঢাকার সিএমএইচে পাঠানো হয়। তিনদিন নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে তিনি মারা যান।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের