মোল্লাহাটে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৫০

বাগেরহাট প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৯, ১১:১৬আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১১:২৯

মোল্লাহাটে সংঘর্ষস্থলে স্থানীয়রা বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে পুলিশের এসআই ও কনস্টেবলসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। শনিবার (৩ আগস্ট) বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী গোলাম কবীর এসব তথ্য জানান।
ওসি গোলাম কবীর জানান, সংঘর্ষের খবর পেয়ে তার নেতৃত্বে মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করে। সংঘর্ষকারীদের ছোড়া ইটের আঘাতে পুলিশের এসআই আবু তাহের ও কনস্টেবল পিকুল আহত হয়েছেন। পুলিশের তৎপরতায় দুই ঘণ্টা পর সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দারিয়ালা গ্রামের রজু শেখ ও ছোটকাচনা গ্রামের সবুজ মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে শনিবার বিকাল ৪টার দিকে দুই পক্ষের হাজারের বেশি মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের লোকজন ইটপাটকেল ও কাঁচের বোতল ভেঙে পরস্পরের দিকে ছুড়তে থাকে। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে, তারা হলেন—সবুজ মেম্বার, হাসমত শেখ, দেলোয়ার, মোস্তাইন, মোস্তাক, আবু সাঈদ সিকদার, কালিম শেখ, আহম্মদ শরীফ, মফিজ শেখ, মেহেদি মোল্লা, দুলাল খান, জাকির খান ও ইপিয়ার খান।

সংঘর্ষের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাঈদ মোমেন মজুমদার ও সহকারী পুলিশ সুপার (ফকিরহাট সার্কেল) ছয়রুদ্দিন আহম্মেদ।

এ ঘটনায় এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের