খুলনা বিভাগে দুদিনে ডেঙ্গু আক্রান্ত ২২০ জন, একজনের মৃত্যু

খুলনা প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৯, ১৯:৩২আপডেট : ১৩ আগস্ট ২০১৯, ১৯:৩৭

খুলনা বিভাগ খুলনা বিভাগের ১০ জেলায় গত দুদিনে (রবিবার বেলা ১১টা থেকে মঙ্গলবার বেলা ৩টা) নতুন করে আরও ২২০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৯৪৫ জনে। গত দুদিনে মারা গেছেন একজন। এতে এ বিভাগে মৃতের সংখ্যা বেড়ে হলো ছয় জন। নতুন আক্রান্ত ২২০ জনের মধ্যে ২০৪ জন সরকারি ও ১৬ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। খুলনা স্বাস্থ্য অধিদফতরের (রোগ নিয়ন্ত্রণ) সহকারী পরিচালক ডা. ফেরদৌসী আক্তার মঙ্গলবার (১৩ আগস্ট) এসব তথ্য জানান।

তিনি জানান, আক্রান্ত এক হাজার ৯৪৫ জনের মধ্যে এক হাজার ৭২২ জন সরকারি হাসপাতালে ও ২২৩ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ৪৮৯ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন। এক হাজার ৪২১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। অবশিষ্ট ৩৫ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের (রোগ নিয়ন্ত্রণ) সহকারী পরিচালক আরও জানান, খুলনা বিভাগে দুদিনে নতুন ডেঙ্গু আক্রান্তদের মধ্যে যশোরে ৪৮ জন, খুলনায় ৫৯ জন, কুষ্টিয়ায় ৩২ জন, ঝিনাইদহে ১১ জন, নড়াইলে ১৬ জন, মহেরপুরে চার জন, চুয়াডাঙ্গায় তিন জন, সাতক্ষীরায় ১৪ জন, বাগেরহাটে ১১ জন ও মাগুরায় ১২ জন রয়েছে।

খুলনা স্বাস্থ্য অধিদফতর (রোগ নিয়ন্ত্রণ) সূত্র মতে, ১ জুলাই থেকে ১৩ আগস্ট বেলা ৩টা পর্যন্ত খুলনা বিভাগে এক হাজার ৯৪৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়। এর মধ্যে যশোরে ৪৭৯ জন, খুলনায় ৪৪৭ জন (৪ জনের মৃত্যু), কুষ্টিয়ায় ৩০৮ জন, ঝিনাইদহে ১৩৮ জন, সাতক্ষীরায় ১৫৮ জন, মাগুরায় ১১৭ জন (একজনের মৃত্যু), চুয়াডাঙ্গায় ৬৭ জন, নড়াইলে ১০৪ জন (একজনের মৃত্যু), বাগেরহাটে ৬৪ জন ও মেহেরপুরে ৬৩ জন রয়েছে। মোট আক্রান্তদের মধ্যে বর্তমানে খুলনায় ১৪২ জন, বাগেরহাটে সাত জন, সাতক্ষীরায় ৩২ জন, যশোরে ১৫০ জন, ঝিনাইদহে ২৫ জন, মাগুরায় ৪২ জন, নড়াইলে ২১৪ জন, কুষ্টিয়ায় ৫৩ জন, চুয়াডাঙ্গায় চার জন ও মেহেরপুরে ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের