কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন জনের বিরুদ্ধে মামলা

ঝিনাইদহ প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৯, ১৪:৫৯আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ১৫:০৯

মামলা

ঝিনাইদহে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে নির্যাতনের শিকার ওই কিশোরীর বাবা আজিজুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। ঝিনাইদহ সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্যাতনের শিকার কিশোরীর চাচা জানান, সোমবার সন্ধ্যায় মেয়েটি গ্রামের মাঠে গরু আনতে গেলে খাজুরা গ্রামের মুন্তাজ আলীর ছেলে বাদশা, মন্টু মণ্ডলের ছেলে রুহুল আমীন ও একই গ্রামের জাফর আলীর ছেলে মুন্নু তার ভাতিজিকে মাঠ থেকে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে ক্যাডেট কলেজের সামনের একটি আবাসন এলাকায় ফেলে রেখে যায়। ভূমিহীন পাড়ার এক ব্যক্তি তাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেন। বাড়ি এসে সে সব খুলে বলে।

ঝিনাইদহ সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান বলেন, ‘সদর উপজেলার খাজুরা মাঠপাড়া গ্রামে এক কিশোরীকে ধর্ষণ অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের অভিযোগে কিশোরীর বাবা সদর থানায় তিন জনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিরা সবাই পলাতক রয়েছে। পুলিশ তাদের গ্রেফতারের চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, ‘ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি