বাল্যবিয়ের অপরাধে কনের বাবা ও কাজীর কারাদণ্ড

খুলনা প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৯, ২৩:৪৮আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২৩:৫০

খুলনা খুলনার ফুলতলা উপজেলায় বাল্যবিয়ের অপরাধে কনের বাবা ও কাজীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস জানান, যুগ্নীপাশা গ্রামের  শারমিনকে (১৫) বাল্যবিয়ে দেওয়ার অপরাধে কনের বাবা আমিরুল বিশ্বাস ও বিয়ের কাজী মাহামুদুল হাসানকে (২২) ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাল্যবিয়ে নিরোধ আইন-২০১৭ এর ৮ ও ৯ ধারায় এই দণ্ড দেওয়া হয়েছে। শারমিন ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী।

ফুলতলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, শুক্রবার দুপুর আড়াইটায় যুগ্নীপাশা গ্রামের মাদ্রাসার সামনের এলাকায়  বিয়ের আয়োজন করা হয়। গোপন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে যান এবং কনের বাবা আমিরুল বিশ্বাস ও বিয়ে পড়ানো কাজী মাহামুদুল হাসানকে আটক করেন। এ সময় সেখানে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ভ্রাম্যমাণ আদালত উভয়কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান