ঝিনাইদহে শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের স্থান হবে জেলখানায়: পুলিশ সুপার

ঝিনাইদহ প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৮আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৯

বক্তব্য রাখছেন পুলিশ সুপার ‘শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের কোনও প্রকার ছাড় দেওয়া হবে না, তাদের জায়গা হবে জেলখানায়। ঝিনাইদহের শান্তি-শৃঙ্খলার পরিবেশ ভালো রাখতে যা করার দরকার, তাই করবো বলে হুঁশিয়ারি দিয়েছেন ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।  বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের টিকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সদর থানা পুলিশের আয়োজনে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। 

পুলিশ সুপার আরও বলেন, ‘আমি তো জানি রাজনীতি মানুষের ভালো থাকার জন্য, অধিকার আদায়ের জন্য। কিন্তু এখানে হয়েছে অপরাজনীতি। আপনারা সঠিক নেতৃত্ব না পেয়ে মামলা, হামলা করছেন। যার পরিণতি হত্যা পর্যন্ত হয়েছে। এতে আপনারা সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ থেকে দূরে রাখার জন্যই আজকের এই আয়োজন। আপনাদের প্রতি আহ্বান ফুরসন্দি ইউনিয়নে যেন আর কোনও মারামারি, হামলা, ভাঙচুর না হয়। আপনার শান্তিতে থাকুন, আমরা এটাই কামনা করি।’

সদর থানার ওসি মিজানুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেন, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শহিদুল ইসলাম হিরণ। সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— ফুরসন্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মালেক, সাবেক চেয়ারম্যান শিকদার শহিদুল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিদ্দিক আহম্মেদ, সিও সংস্থার নির্বাহী পরিচালক সামসুল আলমসহ  প্রমুখ।

 

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি