ঝিনাইদহে ১২ পিস স্বর্ণের বারসহ ১ জন আটক

ঝিনাইদহ প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৮আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৮

১২টি স্বর্ণের বারসহ আটক শরিফ উদ্দিন

ঝিনাইদহে ১২ পিস স্বর্ণের বারসহ শরিফ উদ্দিন নামে একজনকে আটক করেছে র‌্যাব-৬। রবিবার (৮ আগস্ট) ভোর রাতে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পৌর এলাকার বিসিক শিল্প নগরীর সামনে থেকে তাকে আটক করা হয়। ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাসুদ আলম এ কথা জানান।

আটক শরিফ উদ্দিনের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানা পাড়ায়।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর রাতে বিসিক শিল্প নগরীর সামনে চেকপোস্ট বসানো হয়। এসময় ঢাকা থেকে দর্শনাগামী পূর্বাশা পরিবহনের একটি বাসে তল্লাশি করে শরিফ উদ্দিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে জুতার ভেতর লুকিয়ে রাখা ১২ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ১ কেজি ৪শ’ গ্রাম। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান